Call us: 10 am - 7 pm

(+88) 01614 434380

Tags: বিজ্ঞান বক্তৃতা, নিয়ান্ডারথাল, হোমো স্যাপিয়েন্স

বিজ্ঞান বক্তৃতা: নিয়ান্ডারথাল থেকে হোমো স্যাপিয়েন্স - টিকে থাকার গল্প

  • Ex Tax: ৳250
  • Product Code: SD-0826-BSL
  • Availability: In Stock
৳250

নিয়ান্ডারথাল—আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্স-এর সবচেয়ে নিকটতম বিলুপ্ত মানবপ্রজাতি। প্রায় ৪ লক্ষ বছর ধরে তারা ইউরোপ ও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ..

নিয়ান্ডারথাল—আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্স-এর সবচেয়ে নিকটতম বিলুপ্ত মানবপ্রজাতি। প্রায় ৪ লক্ষ বছর ধরে তারা ইউরোপ ও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করেছে। তারা আগুন ব্যবহার করত, পাথরের উন্নত হাতিয়ার তৈরি করত এবং কঠিন বরফযুগের পরিবেশেও দক্ষতার সঙ্গে টিকে ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায়, তারা আহত ও অসুস্থ সঙ্গীদের যত্ন নিত এবং সামাজিকভাবে সহযোগিতামূলক জীবনযাপন করত। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, আজকের আফ্রিকার বাইরের অধিকাংশ মানুষের জিনোমে এখনো প্রায় ১–২ শতাংশ নিয়ান্ডারথালের ডিএনএ রয়ে গেছে, যা প্রমাণ করে যে একসময় দুই মানবপ্রজাতির মধ্যে আন্তঃপ্রজনন ঘটেছিল। তবু প্রায় ৪০ হাজার বছর আগে নিয়ান্ডারথালরা পৃথিবী থেকে হারিয়ে যায়। কেন তারা বিলুপ্ত হলো, আর কেন আমরা টিকে গেলাম? গবেষকেরা মনে করেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূলতার পাশাপাশি আধুনিক মানুষের মতো শক্তিশালী সামাজিক ও যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে না পারায় নিয়ান্ডারথালরা পরিবেশগত সংকট মোকাবিলায় পিছিয়ে পড়েছিল। কিন্তু আমরা? আজকের মানুষ কি একইভাবে কোনো মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে? নাকি আমাদের সবচেয়ে বড় হুমকি প্রকৃতি নয়—আমাদের নিজেদের সৃষ্টি প্রযুক্তি, যুদ্ধ এবং আত্মধ্বংসের প্রবণতা? মানবসভ্যতার অস্তিত্ব, টিকে থাকা ও ভবিষ্যৎকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানের আয়োজন বিজ্ঞান বক্তৃতা: নিয়ান্ডারথাল থেকে হোমো স্যাপিয়েন্স - টিকে থাকার গল্প।

বক্তা: আসিফ, বিজ্ঞান বক্তা ও লেখক এবং সম্পাদক-মহাবৃত্ত

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good